ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৩৫ বার পঠিত
জামালপুর ইসলামপুরে একই দিনে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে শুক্রবার (২৮নভেম্বর)
রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ  উপজেলার চরপলিশা এলাকায় একটি কভার্ডভ্যানের সাথে সংঘর্ষে নোয়ারপাড়া ইউনিয়নের মাওলানা মোঃ আব্দুল হালিম (৫৬) ঘটনাস্থলেই মারা যান। তিনি বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ছিলেন এবং বিভিন্ন শিক্ষক ও ওলামা সংগঠনের দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া বিকেল ৫টার দিকে ইসলামপুর পৌরসভার পাটনিপাড়া ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন পৌরসভার নটারকান্দা গ্রামের মাসুম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাগুলো তদন্ত করে দেখছে।
এলাকাবাসী জানান, পাটনীপাড়া ব্রীজসংলগ্ন বাইপাস রোডটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়ই এখানে ছোট–বড় দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য আরও নিরাপদ করা হোক।
প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫