ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

‘একুশে পরিষদের নতুন কমিটি গঠন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২৯ বার পঠিত
নওগাঁ জেলার স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’-র পুরাতন কমিটি ভেঙে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা চলে সংগঠনটির ২৮তম সাধারণ সভা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে  অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী — সভাপতি, মোস্তফা আল মেহমুদ রাসেল — সাধারণ সম্পাদক এবং  মীর মো: আব্দুল বারিক সাচ্চু — সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। এই কমিটির বাকি সদস্যদের মনোনয়নের সম্পূর্ণ দায়িত্ব নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপর অর্পণ করা হয়। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব, আয়-ব্যায়ের হিসাব, কর্মপরিকল্পনা এবং সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়। সেই সাথে সংগঠনের গঠনতন্ত্র সংশোধনেরও একটি প্রণয়ন কমিটি গঠন করা হয়।  মানবতার সেবায় ‘একুশে পরিষদ নওগাঁ’ উল্লেখ্য, ‘একুশে পরিষদ নওগাঁ’ একটি সুপরিচিত, ঐতিহ্যবাহী এবং জনকল্যাণমূলক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। “চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রা”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি আজ মানবিক কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি বিভিন্ন সময়— দেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। যা নওগাঁবাসীর কাছে সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।  প্রতিষ্ঠা ও নিয়মিত কার্যক্রম ১৯৯৪ খ্রিস্টাব্দে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে “একুশে উদযাপন পরিষদ, নওগাঁ”-নামে প্রতিষ্ঠা লাভ করে ‘পরবর্তীতে ২০১৫ খ্রিস্টাব্দে নওগাঁ আস্তান মোল্লা কলেজে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ‘একুশে পরিষদ নওগাঁ’ নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি সারা বছর কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল রাখে, যা নওগাঁ জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

‘একুশে পরিষদের নতুন কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন: ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫