ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ১২:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৪ বার পঠিত

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার হোমনা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া । উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলে সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


























