ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৯ বার পঠিত
নওগাঁয় জেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫ ইং) বিকেল ৪:০০ টায় নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুঁইয়া, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলমসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন। সভায় নবাগত পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের মাধ্যমে সরকারি দপ্তরের ভুল-ত্রুটি যেমন উঠে আসে, তেমনি ভালো দিকও জনগণের সামনে প্রকাশ পায়। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুলিশ সুপার। এসময় সাংবাদিকরা নওগাঁর সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, চুরি, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভা শেষে পুলিশ সুপার ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫