ঢাকা, বাংলাদেশ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব

ছুরিকাঘাতে যুবক নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর গোয়ালন্দে মাদকের পাওনা টাকাকে কেন্দ্র করে কামরুল নামে এক যুবকের ছুরিকাঘাতে হীরা (৩০) নামে এক যুবক মর্মান্তিকভা‌বে নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে গোয়ালন্দ পৌরসভার তুরাই মোড় এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হীরা স্থানীয় অটোস্ট্যান্ডের কালেকশনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের পাওনা টাকাকে কেন্দ্র করে সকাল ৯টার দিকে কামরুলের সঙ্গে হীরার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কামরুল ধারালো ছুরি দিয়ে হীরার বুকে আঘাত করে। এতে হীরা মারাত্মক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের চিৎকার শুনে হীরার স্ত্রী মুক্তা খাতুন বাড়ি থেকে ছুটে এসে প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন রেজা জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি কামরুলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল-জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

08 September 2026

সংবাদ প্রকাশের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব

ছুরিকাঘাতে যুবক নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬