টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫৫ বার পঠিত

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের সময় আরও এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে।
মারা যাওয়া মুসল্লির নাম চাঁন মিয়া (৬০)। তাঁর পিতা মৃত মজিবুর রহমান। স্থায়ী ঠিকানা-বগারপাড়, সরিষাবাড়ী, জামালপুর। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন।
জানা যায়, জুমার নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ময়দানে বৃহস্পতিবার রাত ৪টা ৩০ মিনিটে এক মুসল্লির ইন্তেকালের ঘটনা ঘটেছে।
ইন্তেকালকারী হলেন মো: নুর আলম (৮০), পিতা সুলতান আহমাদ, গ্রাম আন্ডার চর কাজীর তালুক, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী।
জোরে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন । পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এ নিয়ে চলমান ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।


























