ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

টানা বর্ষণে বিপর্যস্ত পিরোজপুরের জন-জীবন শহর-গ্রামে জলাবদ্ধতা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩০১ বার পঠিত

পিরোজপুর অফিস :: টানা ভারি ভর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়েছে পিরোজপুর। গত ৪ দিন থেকে থেমে থেমে এবং গতকাল থেকে টানা বৃষ্টিতে পানি জমে শহর ও গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসা-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ-হোষ্টেল পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও উঠে গেছে পানি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী দু-এক দিনের মধ্যে জেলায় বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা শহরে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এই বৃষ্টিপাত আগামী ৫দিন অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তবে আগামী ২-৩ দিন বৃষ্টির তীব্রতা থাকবে ভারি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর জলমগ্ন হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। শহরের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া এবং খালগুলো দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি কোথাও যেতে পারছে না। যার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর তলিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামেও একই অবস্থার কথা জানান স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতার এমন পরিস্থিতি দেখে গেল বছরের ন্যায় এবারও জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পিরোজপুর জেলা প্রশাসক আশ্রাফুল আলম খান বলেন, বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। প্রধান সড়ক গুলোতে এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যেই খাল এবং ড্রেনগুলো পরিস্কার ও সংস্কার করা হয়েছে।

প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

টানা বর্ষণে বিপর্যস্ত পিরোজপুরের জন-জীবন শহর-গ্রামে জলাবদ্ধতা

সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫