ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

দি পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির লিমিটেডের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, মনোনয়নপত্র বিতরণ শেষ

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৪৮০ বার পঠিত

পিরোজপুর অফিস :: দি পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের অধীনে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটির তত্ত্বাবধানে ৬ ও ৭ আগস্ট মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করা হয়। নির্বাচন কমিটির সভাপতি ও নেছারাবাদ উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ হাসান রকি জানান, ব্যাবস্থাপনা কমিটির ১২টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে সভাপতি ১ জন, সহ-সভাপতি ১জন, সম্পাদক ১ জন ও ৯ জন পরিচালক/সদস্য পদের জন্য মনোনয়ন গ্রহন করেছেন। তিনি জানান, প্রতিটি পদের জন্য একক প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নেই। মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ও যাচাই-বাছাই হবে ১৪ আগস্ট। মনোনয়নপত্র বাতিল না হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সমবায় অফিস জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমবায় আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

দি পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির লিমিটেডের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, মনোনয়নপত্র বিতরণ শেষ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫