ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
পিরোজপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি নির্মল, সম্পাদক মুনান

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১১:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৪২১ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে জেলা আইনজীবী সহকারী সমিতি নির্বাচন -২০২৫ সম্পন্য হয়েছে। শুক্রবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি পদে নির্মল চন্দ্র পাইক, সাধারণ সম্পাদক পদে মাসুদ আহম্মেদ মুনান নির্বাচিত হয়েছেন। এ ছারাও সাংগঠনিক সম্পাদক পদে বরুন কুমার শীল, সাধারণ সদস্য পদে রেজভি আহম্মদ জাকির, সফিকুল ইসলাম জুয়েল, বকতিয়ার হোসেন সবুজ, বশির হাওলাদার, মোস্তফা লিটু, আব্দুল্লাহ মাতুব্বর প্রমূখ।


























