ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

আকতার হোসেন, চীফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সাভারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার ( ৩০ নভেম্বর ) বাদ এশা সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ রাজাশন এলাকায় এই দোয়ার আয়োজন করেন আগামী সাভার পৌরসভার নির্বাচনে ৮ নং ( রাজাশন ) ওয়ার্ডের কাউন্সিলর পার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম,বিএনপি নেতা হাজী মোক্তার,বিএনপি নেতা আবদুস সালাম, বিএনপি নেতা মোঃ রাজন হোসেন,বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দীন, বিএনপি নেতা মোঃ রুবেল,বিএনপি নেতা মোঃ ফয়সাল, বিএনপি নেতা মোঃ রিপন,বিএনপি নেতা মোঃ শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠন সকল নেতাকর্মী। এ ছাড়াও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন ।এ সয়ম রাশেদুল ইসলাম বলেন ” বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমার মা। আমি চাই আমার মা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক । আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে যে নির্বাচন হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং আরও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার মা বেগম খালেদা জিয়াকে দেখতে চাই। তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন “। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।


























