ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

মানুষ কেন অমানুষ

মহসিন আলম মুহিন 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২১ বার পঠিত
কথা দিয়ে রাখে না কথা,
মিথ্যে বলে শত শত-
খেয়ে ফেলেছে লজ্জার মাথা,
লোভের মাঝেই দিন যে গত।।
দায় দায়িত্ব নেই যে কিছু-
চলন আঁকা-বাঁকা পথে,
ধর্ম-কর্মের নেয় না পিছু,
সময় কাটে অমানুষের সাথে।।
সব জায়গায় জটলা পাকায়-
সুচিন্তা নেই জীবন জুড়ে,
পরের ভালোয় নাক ছিটকায়,
সদাই মরে জ্বলে-পুড়ে।।
মানুষের জন্য মানুষের কাজ-
মানতে রাজি নয় যে তারা,
সাজে অমানবিক নিষ্ঠুর সাজ!
নষ্ট করে এই বসুন্ধরা।।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

মানুষ কেন অমানুষ

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
কথা দিয়ে রাখে না কথা,
মিথ্যে বলে শত শত-
খেয়ে ফেলেছে লজ্জার মাথা,
লোভের মাঝেই দিন যে গত।।
দায় দায়িত্ব নেই যে কিছু-
চলন আঁকা-বাঁকা পথে,
ধর্ম-কর্মের নেয় না পিছু,
সময় কাটে অমানুষের সাথে।।
সব জায়গায় জটলা পাকায়-
সুচিন্তা নেই জীবন জুড়ে,
পরের ভালোয় নাক ছিটকায়,
সদাই মরে জ্বলে-পুড়ে।।
মানুষের জন্য মানুষের কাজ-
মানতে রাজি নয় যে তারা,
সাজে অমানবিক নিষ্ঠুর সাজ!
নষ্ট করে এই বসুন্ধরা।।