
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৩:০৫ পি.এম
মানুষ কেন অমানুষ

কথা দিয়ে রাখে না কথা,
মিথ্যে বলে শত শত-
খেয়ে ফেলেছে লজ্জার মাথা,
লোভের মাঝেই দিন যে গত।।
দায় দায়িত্ব নেই যে কিছু-
চলন আঁকা-বাঁকা পথে,
ধর্ম-কর্মের নেয় না পিছু,
সময় কাটে অমানুষের সাথে।।
সব জায়গায় জটলা পাকায়-
সুচিন্তা নেই জীবন জুড়ে,
পরের ভালোয় নাক ছিটকায়,
সদাই মরে জ্বলে-পুড়ে।।
মানুষের জন্য মানুষের কাজ-
মানতে রাজি নয় যে তারা,
সাজে অমানবিক নিষ্ঠুর সাজ!
নষ্ট করে এই বসুন্ধরা।।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত