ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৯ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলাম তামিম (১৬) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা ১০ম শ্রেণির আরো তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হচ্ছে মোঃ জয় (১৫) মোঃ রায়হান (১৬) মোঃ নাদিম (১৬)। তাদের ৪ জনেরই বাড়ি বদলকোট গ্রামে।
বদল কোট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম জানান, গত সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় তারা চারজন একটি মোটরসাইকেলে করে ত্রিঘরিয়া যাওয়ার পথে ত্রিঘরিয়া পোলের গোড়ায় মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই দশম শ্রেণির ছাত্র হারুনুর রশিদের ছেলে মোঃ হাসিবুল ইসলাম তামিম নিহত হয়। আহত তিনজনের মধ্যে মোঃ জয় ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।


























