ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
শরীর ভালো সব ভালো

মহসিন আলম মুহিন
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১১ বার পঠিত

মহসিন আলম মুহিন
শরীর যদি খারাপ থাকে, চলে না আর শ্বাস,
আত্মা দেহে না থাকলে, বলে তারে লাশ।।
দেহ ভালো তো মন ভালো, সবখানেতে শোভা,
দেহ খারাপ সব খারাপ জীবনটা যেনো কোমা।।
পেট ভালোতো শরীর ভালো, বহু ভালো রবে,
মুখ ভালোতো খাবার ভালো, অল্প খেলেও হবে।।
শরীর ভালো প্রভুর হুকুম পালন হবে সোজা,
নয়তো হবে এলোমেলো, হালকাই হবে বোজা।।
শরীর ভালো রাখতে ফিকির, করতে হবে যেন,
ডাক্তার, ঔষধ নিয়মমত ধর্ম -কর্মও মেনো।।
































