ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
শিশিরের মতো

সুশান্ত কুমার দে
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১২ বার পঠিত

সাগরের সুউচ্চ বিশাল ঢেউ সাঁতরে
চলেছি সীমাহীন দিগন্তের নতুন একটি
ঠিকানার সন্ধানে। চারিদিকে ফেনায়িত
জলরাশির বুকে সূর্যটা ধাক্কা খেয়ে
লুকোচুরি খেলে যায়। কেউ চেয়ে
দেখে না আমার দিগন্ত রেখা; কারোর
অনুশোচনা নেই! নির্দয় নির্মম পাষণ্ড
হৃদয়ের অভ্যন্তরের মরীচিকার
আভরণে ছেয়ে যায়। আমি অথৈ সাগরে
হাবুডুবু খাই;
পৃথিবীর মানচিত্রের মাঝে আমি যেন
এক বিন্দু শিশির কণা। শিশির ও
স্বপ্ন বোনে, তাদের মনের মধ্যে উঁকি দেয়
কত শত স্বপ্নের পসরা।
সাগরের বুকে ভেসে ভেসে আমিও একদিন
শিশিরের মতো স্বপ্ন বুনে যাব। শিশিরের
মতো রৌদ্র তাপে বাষ্পীভূত হয়ে উড়ে যাব,
হয়তোবা একদিন আকাশের ঠিকানায়।
































