ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে  গ্রেফতার করল র‍্যাব

জুবাইদা তাসমিম সেতু, ঝিনাইদহ:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৩১ বার পঠিত

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।রোববার (৩০ নভেম্বর) রাতে তাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন ও পুরন্দরপুর গ্রামের মৃতঃ নজরুল শেখের ছেলে জনি শেখ।

ঝিনাইদহ র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরুন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজনকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
মহেশপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান , ঝিনাইদহ র‍্যাব-৬  দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মহেশপুরের ফতেপুর ইউনিয়রে পুরুন্দরপুর এনএন পাম্পের কাছাকাছি জীবননগর-কালীগঞ্জ পাঁকা সড়কের উপর সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে  গ্রেফতার করল র‍্যাব

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫