ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

‘সাংবাদিক মিলন মেলা-২০২৫’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :: আসন্ন ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘সাংবাদিক মিলন মেলা-২০২৫’ সফল করতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আয়োজনের সার্বিক প্রস্তুতি, বাজেট, অতিথি তালিকা, মিডিয়া কাভারেজ, সাংস্কৃতিক আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, দেশব্যাপী সাংবাদিকদের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ মিলন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেশাগত সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তরুণ সাংবাদিকদের জন্য বিশেষ পুরস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা থেকে সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ আমন্ত্রণ পাঠানো হচ্ছে। অনুষ্ঠানস্থলে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের জন্য পৃথক আয়োজন থাকবে। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি জানান, এবারের মিলন মেলা হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য আয়োজন। তিনি সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান। সভা শেষে প্রস্তুতিমূলক সব দায়িত্ব সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। সংগঠন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, সাংবাদিক মিলন মেলা-২০২৫’ নৈতিক সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার এক শক্তিশালী বার্তা হয়ে উঠবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

‘সাংবাদিক মিলন মেলা-২০২৫’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫