ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ হত্যার অভিযোগে স্বামী আটক

আব্দুল বারী,বিশেষ প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৪২ বার পঠিত

আব্দুল বারী,বিশেষ প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটের ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া নিজ বাড়ির টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে- নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে টয়লেটের ট্যাংকে ফেলে দেন।
নিহত হলেন, নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় আটক করা হয়েছে তার স্বামী মিজানুর রহমান ভেজুকে। তিনি প্রাথমিকভাবে নাসিমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাতে বাড়ির ভিতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে টয়লেটের ট্যাংকে ফেলে দেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ হত্যার অভিযোগে স্বামী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬