ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
“১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাহিদ হাসান,বান্দরবান, প্রতিনিধি।।
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৮৩ বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫” ও “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫” উদযাপনের লক্ষ্যে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক মোঃ মঈন উদ্দিন।  সভায় এই দুটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শোভাযাত্রা, ক্রীড়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, আলোকসজ্জা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোস্তফা নাদিম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, মৎস্য অফিসার আবদুল্লা হিল মারুফ,অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, একতা এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোঃ ইমতিয়াজ প্রমূখ।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও প্রশাসনিক প্রতিনিধিগণ।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, ছাত্র প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবস পালন এবং মহান বিজয়ের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। একইদিন “তারুন্যের উৎসব ২০২৫” এর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসবে আবহমান গ্রাম বাংলার  নকশায় গাঁথা বিভিন্ন পিঠাপুলির স্টল করা হয়। এতে একতা মহিলা সমিতিসহ এলাকার কয়েকটি নারী সংগঠন অংশ নেন। লামা উপজেলা পরিষদ চত্বরে পিঠাপুলির স্টল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোস্তফা নাদিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন এনজেড নির্বাহী পরিচালক আনোয়ারা বেগমসহ অন্যরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

“১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫