ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

৬শিশু অপহ্নত, দুইজন পালিয়ে আসলেও সন্ধান মেলেনি ৪ জনের

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬ বার পঠিত
কক্সবাজারের টেকনাফে আবারও সংঘবদ্ধ অপহরণকারীদের তৎপরতা বেড়েছে। বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় খেলার সময় ৬ শিশুকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সশস্ত্র দুর্বৃত্তরা।রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত ৬জনের মধ্যে ২জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও ৪জন এখনো নিখোঁজ রয়েছে।এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত অপহৃত ৪জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।অপহৃত শিশুরা হলো অছিউর রহমানের ছেলে মোহাম্মদ মামুন(১৭),আবুল কাশেম ছেলে আনোয়ার হোসেন (১৪),মো. ইসলাম এর পুত্র গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।পালিয়ে আসা দুই শিশু মো. আব্দুল্লাহ এর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, সন্ধ্যার সময় কয়েকজন শিশু মাঠে খেলছিল। এসময় হঠাৎ পাহাড় দিক থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা গিয়ে শিশুদের জিম্মি করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুই শিশু সুযোগ পেয়ে পালিয়ে আসে। তবে ৪জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।এ ব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।এখনো অভিযান চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

৬শিশু অপহ্নত, দুইজন পালিয়ে আসলেও সন্ধান মেলেনি ৪ জনের

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫