
পিরোজপুর অফিস:: অগ্রণী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল মো. মহসিন তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে শহরের মাছিমপুর এলাকায় এলজিইডি সংলগ্ন নিজ বাসভবন ‘শাম্মি ভিলা’ তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ এলজিইডি সংলগ্ন বাইতুল হাদী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। যোহর বাদ মরহুমের জানাজা শেষে তাকে পিরোজপুর পৌরসভার কবরস্থানে দাফন করা হয়। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মরহুম আব্দুল ওহাব তালুকদারের জ্যেষ্ঠ পুত্র এবং সাংবাদিক শাহনেওয়াজ সুমনের ভগ্নিপতি। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত