
শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আশা (৩৯)। তিনি জাতীয় দৈনিক আজকের দর্পন পত্রিকার বগুড়া আঞ্চলিক প্রতিনিধি এবং রাজধানী টিভির স্ট্যাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা তার শ্যালক মোঃ রুহুল আমিনের (২৩) কাছ থেকে চাঁদা দাবি করে এবং তার অটো রিকশার চাবি ছিনিয়ে নেয়।
অভিযুক্তরা হলেন লিটন মেম্বার (৪২), মোঃ শফি (৪২), মোঃ সাব্বির (২২), মোঃ আল আমিন (২৩) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি। অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সিটি ব্যাংকের সামনে রুহুল আমিন তার অটো রিকশা নিয়ে গেলে অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে এবং তার রিকশার চাবি ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর সংবাদকর্মী আশাদুজ্জামান আশা অভিযুক্ত লিটন মেম্বারকে অবগত করলে তিনি তার অবস্থান জানতে চান। পরে ধুনট মোড়ে আখিমনি হোটেলের ভেতরে আশাদুজ্জামানকে গিয়ে মারধর করা হয় এবং দের লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আহত আশাদুজ্জামানকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত লিটন মেম্বারকে মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত