
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ১১:৫০ পি.এম
অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

পিরোজপুর অফিস:: অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএ এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান। সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেস এর উপরে জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ পরবর্তী পর্যন্ত চলমান থাকবে। এ সময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত