পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দোহা মিলন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু। মুক্তিযোদ্ধা মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠান শেষে তাঁর আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA