প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ১১:২৪ এ.এম
অধ্যক্ষ নুরুল আলম ফকিরের অবসরজনীত বিদায় সংবর্ধনা

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): শরণখোলায় বুধবার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের চাকুরী থেকে অবসরজনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শরণখোলা উপজেলা শাখার সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা ফজলুল হক তালুকদার, ডা. শফিকুল ইসলাম বাবুল, আঞ্জুমান আরা আলো,অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপি'এর সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন মিলন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের শিক্ষা প্রসারে অসামান্য অবদান, প্রশাসনিক দক্ষতা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরে বিদায়ী অধ্যক্ষকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA