
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৬:০২ পি.এম
অধ্যক্ষ সেলিম ভূইয়ার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। মঙ্গলবার দুপুরে হোমনা পৌর সদরে এ লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন , সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল লতিফ , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, শাহজাহান মোল্লা চেয়ারম্যান, শাহআলম হিমেল,বিএনপি নেতা শাহআলম সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত