
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৮:২০ পি.এম
অনলাইন জুয়া সাইট ‘বেঙ্গলউইন’ এর বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

বর্তমান সময়ের বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপস এর মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জুয়া খেলার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স লিংক ব্যবহার করে সাধারণ জনগণকে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে দেশে তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপথগামী হচ্ছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠনের পর থেকে সাইবার অপরাধ দমনে সর্বদা কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ জেলায় অনলাইন জুয়ারীদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, ঝিনাইদহের সাইবার ক্রাইম টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইমের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে অনলাইন ভিত্তিক জুয়া পরিচালনাকারী ‘বেঙ্গলউইন’ নামক একটি জুয়ার সাইটের বাংলাদেশী এজেন্ট মেহেদী হাসানকে (২৩) গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে মেহেদী হাসানের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মেহেদী হাসান জানায়, ‘বেঙ্গলউইন’ নামক অ্যাপস ও ওয়েবসাইট ফিলিপাইন দেশ থেকে পরিচালনা করা হয়। উক্ত অ্যাপসের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালনা করা হয়।সে উক্ত অনলাইন সাইটে জুয়া খেলে এবং সাইটটির বাংলাদেশ এজেন্ট হিসেবে কাজ করে। তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ এর মাধ্যমে Whatsapp, Telegram এপ্স ব্যবহার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়া খেলতে উদ্বুদ্ধ করে এবং উক্ত জুয়ারীদের মধ্যে থেকে সে সাব এজেন্ট নিয়োগ করে। প্লাটফর্মটি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তার এই সকল কার্যক্রমের জন্য ফিলিপাইন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লাভাংশ প্রদান দান করে থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া জানান, সাম্প্রতিক সময়ে সাইবার ক্রাইম একটি মারাত্মক হুমকি হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। সাইবার ক্রাইম প্রতিরোধে কঠোরভাবে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত মেহেদী হাসান সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত