
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:৩৬ পি.এম
অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার থেকে পাবনার এক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
![]()
অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস ও তার সরকার কে বিতর্কিত করতে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের পতিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন - পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন(৩৫)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগীসহ দুই জনকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী আসামিদের আদালতে পাঠানো হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত