তোমার আসার পথে চেয়ে,
দু'চোখের দৃষ্টি কে করেছি ক্ষিন্ন,
তোমার জন্য জীবন টাকে করেছি,
একাকী জরাজীর্ণ।
তোমার জন্য হৃদয়ের খাতায়,
লিখেছি কতো শত কবিতা,
জীবন আমার স্বার্থক হতো,,
যদি একবার তুমি আমার খুঁজ নিতা
এ জীবন ফুরানো আগে,, জানিনা,
শেষ হবে কি আমার অপেক্ষা।
তুমি কি আমার জীবনে,
শুনতে আসবে সেই শেষ কথা।
তোমার আমার পথ চেয়ে,
সন্ধ্যা কে করেছি ভোর,
তবুও কি কাটেনি তোমার অন্ধকার ঘোর।
তোমার আসার অপেক্ষায় ,
আষাঢ়ে বৃষ্টিতে ভিজেছি গা।
চৈত্রের খড়ায় পুড়ে হয়েছি কয়লা,
স্বচ্ছ ঝিলের জলে ধুয়ে ফেলেছি,
মনের ভিতরে থাকা অভিমানের সব ময়লা।
তোমার অপেক্ষায় রক্তিম তাজা গোলাপ,
শুকিয়ে হয়ে গেছে কাতর,
তবুও তুমি আসোনি,
বুকের ভিতর বেঁধে রেখেছো অভিমানের পাথর।
তবে একটি কথা জেনে রেখো,
যখন আমার ভালোবাসা তুমি বুঝবা,
সেদিন হয়তো আমি থাকবো না ,
এই ধরণীতে আমি থাকবো না,
পাগলের মতন আমায় খুজবা।