
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:৫৭ পি.এম
অবশেষে আদালতপাড়ার ডাবল মার্ডার কেসের আসামি আটক!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো: অবশেষে বহু আলোচিত খুলনায় আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত মো: এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার সাথে সাথে র্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় জোড়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত, যাকে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান ইজাজুল হোসেন নামে এক অভিযুক্তকে রুপসা আইচগাতি এলাকা হতে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
গ্রেপ্তার ইজাজুল জোড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নাম প্রকাশ করেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত