
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:২৬ পি.এম
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন

সৈয়দ মুনিরুল হক নোবেল: অত্যন্ত উৎসাহ -উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ১৫ এপ্রিল বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার ২০২৬-২০২৭ পঞ্জিকা বৎসরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমিমুল আহসান সাক্ষরিত ও প্রকাশিত ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সাত্তার।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ৩০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জব্বার পেয়েছেন ২০৭ ভোট। ২৯৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফরিদুল হক পেয়েছেন ২০৫ ভোট।
২৮৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান মোল্লা পেয়েছেন ২১৭ ভোট। ২৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোঃ আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে.জেড.এম নজরুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। ২৭৫ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ বাহা উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনিছুর রহমান হারুন পেয়েছেন ২২৮ ভোট। ৩০২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, মোঃ সুলতান উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হায়দার আলী পেয়েছেন ১৯৯ ভোট।২৯১ ভোট পেয়ে যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, মোঃ আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আকরাম আলী পেয়েছেন ২০৭ ভোট। ২৮৪ ভোট পেয়ে কার্য্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ রিয়াজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আসাদুল্যা পেয়েছেন ২২১ ভোট। ২৯১ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ আলতাফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুস সালাম পেয়েছেন ২০১ ভোট। ৩০২ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ গোলাম এলাহী আকন্দ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন পেয়েছেন ২২২ ভোট। ২৮১ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ সাজেদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ওহিদুল হক পেয়েছেন ২১৬ ভোট। ২৮৫ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, শ্যামল চন্দ্র সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আলী শাহ ফকির আব্দুস সালাম পেয়েছেন ২১৫ ভোট। ২৮২ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ২০৯ ভোট। ২৯২ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ গোলাম হোসেন পেয়েছেন ২১৬ ভোট।
২৯১ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, রেবেকা সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হাকিম তালুকদার পেয়েছেন ২১৬ ভোট। ২৭৯ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইদ্রিস আলী পেয়েছেন ২১৮ ভোট এবং ২৯৬ ভোট পেয়ে কার্য্যননির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ নজরুল ইসলাম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত