
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:৩৪ পি.এম
অবৈধ বালু উত্তোলনে ভাঙ্গছে জনবসতি
![]()
নোয়াখালীর কোম্পানী গন্জ উপজেলার চর এলাহী, চর ফকিরা ও মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী ও বামনীয়া নদীতে প্রতিদিন অসংখ্য অবৈধ বালুবাহী বাল্কহেড অবৈধ ভাবে বালু উত্তোলন করে Ges বহন করে। ফলে নদীর তীরে মারাত্মক ভাঙন দেখা দেয় এবং বসতবাড়ি ও স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। বাতাসে উড়ে আসা বালুর কারণে শত শত শিক্ষার্থী ও পথচারী চোখের রোগ ও শ্বাসকষ্টে ভুগছেন। এ নিয়ে স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন একাধিকবার মানববন্ধন করেছে। eZ©gv‡b চরএলাহী সেতুসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।
প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব A‰ea কার্যক্রম অব্যাহত রয়েছে।
m¤úªwZ সরেজমিনে গিয়ে অবৈধ বালুমহলের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম ।
J সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারী ১৮ জন শ্রমিককে আটক করেন। Zvrÿণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ২০ দিন ও বাকি ১৭ জনকে ১০ দিন করে কারাদণ্ড দেন। মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করেন।
এসময় অবৈধভাবে গড়ে ওঠা সব কয়টি বালুমহাল বন্ধ করে দেন এবং তাদের প্রায় ৮ কোটি ২০ লাখ টাকার বাল্কহেড, ড্রেজার মেশিন ও বালু জব্দ করে প্রশাসনের জিম্মায় রাখেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ অভিযান কালে সেনাবাহিনী ও পুলিশবাহিনী সদস্যরা সাথে থেকে সর্বত্র সহযোগিতা করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত