অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়, পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন, সিদুঁর খেলা, পূজা- অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে ভক্তরা বিদায় জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ - উৎসব আর ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা।
কালিয়াকৈরে তুরাগ নদীর তীরে শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমী উপলক্ষে নদীর দুই পাশে বসেছে মেলা। তুরাগ নদীতে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিমা বহনের দৃশ্য দেখতে নদীর দুই তীরে ভিড় করেন স্হানীয় মানুষ।
ইঞ্জিন চালিত নৌকায় প্রতিমা নিয়ে চলছে উৎসবমুখর পরিবেশে। বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দ ও বিষাদে এক মিলন মুহুর্ত।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ধর্ম - বর্ন নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ন সমাজ গড়ে তুলতে হবে। কোন ধরনের বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়েই আমাদের সামাজিক বন্ধন আরও দূঢ করতে হবে।
বিজয়া দশমীর সকালে বিভিন্ন পুজামন্ডপে দশমী বিহিত পুজা ও দেবীর দর্পন বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে ভক্তরা দেবী দুর্গার চরনে ফুল, অঞ্জলি ও প্রার্থনা নিবেদন করেন। বিবাহিত নারীরা একে অপরের সিঁদুর দিয়ে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ফুলগাজী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিপু কুমার সরকার জানান, বিজয়া দশমী শুধু দেবী দুর্গার বিদায়ের দিন নয়, এটি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। তুরাগ নদীর দুই পাড়ে মানুষের ঢল মন কেড়ে নেয়। তুরাগ নদীতে দেবী দুর্গার বিসর্জন খুব সুন্দর লেগেছে।
আনন্দ - উল্লাস ও বিষাদ মিশ্রিত পরিবেশে প্রতিমা নিয়ে শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা।
ঢাকের তালে তালে নদী তীরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য লোক থেকে কৈলাসে ফিরে যান দেবী দুর্গা - এমন বিশ্বাস থেকেই ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।
দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব৷ তুরাগ নদীর বুকে নৌকায় প্রতিমা নিয়ে ভক্তদের এ আনন্দ যাএা স্হানীয় মানুষের মনে রেখে যায় উৎসব, ঐতিহ্য ও সম্প্রীতির স্মৃতি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA