
পিরোজপুর অফিস :: আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলার ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেষ্টুডেন্টে ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: শাহিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মাহাবুবুল হক সোহাগের সঞ্চালনায় এ ছাড়াও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো: মামুনুর রশিদ, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিক শারমিন সুলতানা, আইন বিষয়ক সম্পাদক মো: রাজু গাজী প্রমুখ। এসময় বক্তরা বলেন, আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি অন্যতম সামাজিক সংগঠন। এটি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছসেবকবৃন্দ সমাজের উন্নয়নে কাজ করে থাকে। কোভিট-১৯ থেকে শুরু করে বিভ্ন্নি বন্যা, প্রাকৃতিক দূর্যোগ, মহামরি,অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এসময় স্বেচ্ছাসেবীদের আইড কার্ড বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত