
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৪:১০ পি.এম
আইসিটি প্রাইভেট হোম’এর আয়োজনে এইচএসসি বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শামীম রেজার সভাপতিত্বে আইসিটি প্রাইভেট হোম' এর এইচএসসি বিদায় ও সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (২২জুন) রবিবার বেলা ১১টার দিকে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এইচএসসি বিদায় ও সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, শিক্ষক ও সাংবাদিক সাকিল রেজা, সাগর ফিজিক্সের পরিচালক সাগর,পপুলার নার্সিং কোচিং এর পরিচালক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিগণ বিভিন্ন স্মৃতিচারণ ও এইচএসসি পরীক্ষার্থীদের করণীয় ও বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।শেষে সর্বোচ্চ নম্বরধারী ৭জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সাকিল রেজা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত