# আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহড়া

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a8%e0%a7%88/
- Published: 2026-11-25T17:21:11+06:00
- Author: Sankar Roy

**শরিফ মিয়া, রূপগঞ্জ:**    সারাদেশে পরিকল্পিত আগুন সন্ত্রাসী,নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার
সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল
মহড়া চলমান রয়েছে ।

২৫ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা সিলেট মহাসড়কের
গুরুত্বপূর্ণ স্থানে হাজারো নেতাকর্মী নিয়ে মহড়ায় নেতৃত্বদেন জেলা স্বেচ্ছাসেবকদলের
আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আলী আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা 
রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন,আয়নাল,গোলাম মোহম্মদ,শফিক,ইয়াছিনসহ নেতাকর্মীরা
৷

এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন,আওয়ামীলীগের 
অগ্নি সন্ত্রাস,নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও
নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায়  রূপগঞ্জ
উপজেলা স্বেচ্ছাসেবক দলের  মোটরসাইকেল মহড়া করছি। এ জনগন জান ও মালের নিরাপত্তায় সক্রিয়
অবস্থান নিয়ে জেলার প্রতিটি অঞ্চলে অংশ নিচ্ছি। রূপগঞ্জের সড়ক মহাসড়কে আমরা মোটরসাইকেল
মহড়া,  সভা, সমাবেশ ও বিক্ষোভ  অব্যাহত রেখেছি।
