
আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী। ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে। নতুন করে যোগ দেওয়া নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের কর্মীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত