নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
রাজধানীতে জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫ টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলা মহল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড যাত্রী ছাওনির সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলকারীরা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাও মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, শফিকুল ইসলাম মোড়ল, আফজাল হোসেন জুয়েল, শহিদুল হক, জাহির মিয়া, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন, সিয়াম হোসেনসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA