

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় ডা: এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি জনগণের দল। আমাদের নেতা তারেক রহমান আন্দোলন করছেন জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশে একটি স্বচ্ছ ভোট হবে। আর সেই ভোটে জনগণ বেছে নিবে দেশ পরিচালনার দায়িত্ব তারা কাকে দিবে। কিন্তু আজকাল আমরা অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনি। তারা বলেন- এটা হতে দেব না, ওটা হতে দেব না। তাদের যদি ৫৪ বছরের ইতিহাস দেখেন, দেখবেন তারা কেউ কখনো নিষিদ্ধ ছিলেন, কেউ সংসদে ১০টা ২০টা বা ১৮টা সিট পেয়েছেন। কিন্তু জনগণ দেশ পরিচালনার জন্য তাদের ওপর আস্থা রাখেননি জনগণ। তাই জনগণের আস্থা পাবার জন্য কর্মসূচি দিয়ে জনগণের কাছে যান। বিএনপি যেমন ৩১ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তেমনি আপনার কর্মসূচি নিয়ে জনগণের পাশে যান। জনগণকে চোখ রাঙানি দেখাবেন না, ভয় দেখাবেন না। বিগত ৫ আগস্ট স্বেরাচার পলায়ন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো কিছু কিছু দল হম্পিধম্পি করে কর্তৃত্ববাদীর ভয় দেখান। নিজেদের নিরুঙ্কুশ ভাবেন, কিন্তু মনে রাখবেন- নিরুঙ্কুশ একমাত্র আল্লাহ রাব্বুল আলআমিন। আর এই দেশের নিরুঙ্কুশ ক্ষমতা জনগনের হাতে। কাজেই কোন অবস্থাতেই জনগণের বিপক্ষে যাবার চেষ্টা করবেন না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল আলম বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এবং দেশের জনগণকে সঙ্গে নিয়ে সজাগ দৃষ্টিভঙ্গিতে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে দুর্গাবাড়ী ও নতুন বাজার সড়ক হয়ে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত