প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১২:৫৮ পি.এম
আদমদীঘিতে গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার আদমদীঘি থেকে ৬ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ শহিদুল ইসলাম (৩১), পিতাঃ মৃত গহের প্রাঃ সাং: উপর পোঁওতা। গৌতম রবিদাস (৪২), পিতাঃ শুকলাল রবিদাস সাং: মাঝিপাড়া। মাসুদ (৩০), পিতাঃ মৃত খোরশেদ সাং: উত্তরাইল থানাঃ আদমদীঘি, জেলাঃ বগুড়া।
রবিবার ২৫ অক্টোবর ডিএনসি, বগুড়ার 'খ' সার্কেলের একটি আভিযানিক টিম ও আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জনকে চোলাইমদসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে চার মাস, অপর ২ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, একইসঙ্গে ৩ জনকেই একশ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA