সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক পাচারের সময় ৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় একটি সিএনজি তল্লাশী করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় আব্দুস ছালামের মুদির দোকানের পাশে অবস্থান নেয়। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করা হয়।
এ সময় নম্বর বিহীন যাত্রীবাহী একটি সিএনজি থামিয়ে তল্লাশী করা হলে যাত্রীবেশে থাকা পারুল বেগম ও রূপালী বেগমের কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক কারবারি নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA