চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার করটখিল গ্রামের মোঃ সোহেল রানা (৩৬) স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে গ্রেফতারের পর আদালতে মুসলেকা দিয়ে জামিনে বের হয়| জামিনে বের হয়ে দুই পক্ষের উকিলের মাধ্যমে স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করবে বলে মুচলেকা প্রদান করে আবার তার বাড়িতে নিয়ে পুনরায় নির্যাতন শুরু করে| সোহেল রানা ও তার পরিবারের সদস্যদের নির্যাতনে শাহনাজ বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ে| এরপর শাহনাজ বেগম ৯৯৯ কল দিলে চাটখিল থানা পুলিশ তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অবস্থায় ভর্তি করে|
উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শাহনাজ গত মঙ্গলবার সন্ধ্যায়, চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদেরকে জানান, প্রবাসী সোহেল রানা নিজেকে অবিবাহিত বলে গত ০৫ মে তাকে বিয়ে করেন| তার সাথে কুমিল্লায় এক সপ্তাহ ঘর সংসার করে| এরপর গত ১৬ মে তাকে সোহেল রানার বাড়িতে নিয়ে আসে| বাড়িতে এসে শাহনাজ দেখতে পায় তার ¯^ামীর আগের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে| এটা মেনে নিয়েই সে ঘর সংসার করতে রাজি হয়| কয়েকদিন পরে তার প্রথম স্ত্রী ও ¯^ামীর আত্মীয়¯^জন তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়| শাহনাজ বেগম নিরুপায় হয়ে কুমিল্লায় গিয়ে, কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ¯^ামী সোহেল রানাসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে| ওই মামলায় সোহেল রানা গ্রেফতার হয়| পরবর্তীতে ৯ দিন পর আদালতে মুসলেকা দিয়ে জামিনে বের হয়ে সোহেল রানা ও তার পরিবারের লোকজন শাহনাজ বেগমকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে গত ০৭ জুলাই পুনরায় সোহেল রানার বাড়িতে নিয়ে আসে| তার দুইদিন পর সোহেল রানা ও তার প্রথম স্ত্রী ও তার আত্মীয়-¯^জন পুনরায় তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার হাত পা বেধে তাকে উলঙ্গ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়| এ সময় শাহনাজ ৯৯৯-এ কল দিলে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়|
এই বিষয়ে কথা বলার জন্য সোহেল রানার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি|
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো|
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA