
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৩:৪৬ পি.এম
আন্দোলনে আহত ব্যক্তিকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

ঢাকা মোহাম্মদপুর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হামলায় গুরুতর আহত আরিফ রব্বানী খানকে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
গত ৪ আগস্ট ২০২৪ সালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্নে ময়র ভিলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় পুলিশের গণপিটুনিতে মারাত্মক আঘাতের কারণে তার পা ভেঙে যায়। পরবর্তীতে তিনি শ্যামলী পঙ্গু হাসপাতালে ভর্তি হন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় বর্তমানে কেসের সাহায্যে চলাচল করছেন।
উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করলে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনও তাকে ডাকেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে চিকিৎসার জন্য তাকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আন্দোলনে আহত আরিফ রব্বানী খান হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলা গ্রামের আজিজুর রহমান খানের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার। বর্তমানে চিকিৎসার জন্য আরও আর্থিক সহায়তার প্রয়োজন বলে জানান তিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত