মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর- ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এমপি কিংবা মন্ত্রীত্বের জন্য নয়, আপনাদের পবিত্র ভোটে বিজয়ী হয়ে আমি আপনাদের সেবক হতে চাই। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান আমি নির্বাচিত হলে আপনাদের কখনোই ছেড়ে য়াবোনা। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর কালকিনি পৌরসভা বিএনপি কতৃক আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তিনি তাদের থকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট আপনার পবিত্র আমানত। দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেননা। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তাই জনগন বিএনপিতেই আস্থা রাখবেন বলেও তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মিছিলে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ মোঃ সাইফুল ইসলামসহ পৌরসভা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।