শেখ রিফান আহমেদ : বিশ্বের বৃহত্তম অবিভক্ত ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের জন্য প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। এটি কেবল জীববৈচিত্র্যের এক বিশাল আধারই নয়, বরং যেকোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ বা ঢাল হিসেবে কাজ করে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত সম্পদ আহরণ, চোরাশিকার এবং বনের সন্নিকটে শিল্পায়নের কারণে এই অনন্য ইকোসিস্টেম আজ হুমকির মুখে। সুন্দরবন ধ্বংস হলে আমাদের পরিবেশগত ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যাবে। ম্যানগ্রোভ বন রক্ষায় আইন প্রয়োগে কঠোর হতে হবে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে হবে। সুন্দরবন বাঁচলেই বাঁচবে আমাদের পরিবেশ।
-লেখক : সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA