
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৭:৪৪ পি.এম
আ’লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার হোমনায় আওয়ামী লীগের ডাকা 'লকডাউন'কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা সদরে পৌর মার্কটের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল লতিফ , উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত