প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৫:১২ পি.এম
আলোচিত লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

গাউছ-উর রহমান, মাদারীপুর: মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। আলোচিত এ হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA