
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৩:০৮ পি.এম
আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফকে গ্রেফতার করেছে র্যাব-৪

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে ইতোমধ্যে জনমনে ব্যাপক সুনাম অর্জন করতে করেছেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর অধিনায়ক'র নির্দেশনায় সিপিসি-৩ এবং সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ০২ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর থানাধীন নতুন বাজার এলাকায় চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকান্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফুর রহমান গুড্ডু আরিফ (৩৫) কে গ্রেপ্তার করে।আসামী আরিফ পটুয়াখালী জেলার সদর থানার ব্লকপাড়া কলেজ রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত আসামী আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফ (৩৫) এবং তার সহযোগীরা মিলে ডেন্টিস্ট মোঃ মামুন মিয়াকে ২০০৯ সালে অপহরণ করে তার পরিবার নিকট মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পরিবার মুক্তিপণ প্রদানে অসম্মত হওয়ায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে তাকে নির্যাতন করতে থাকে এবং নির্যাতনে এক পর্যায়ে ভিকটিমের মৃত্যু হয় ।
সেসময় উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত আসামী আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফ (৩৫)কে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। তার প্রেক্ষিতে মামলার স্বাক্ষ্য প্রমাণ এবং যুক্তি তর্ক শেষে উপরোক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে পটুয়াখালী সদর থানা কর্মকর্তার অধিযাচন পত্রের মাধ্যমে র্যাব-৪, সিপিসি-৩ এবং সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফ (৩৫)কে গ্রেফতার করে।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত