
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ২:৩২ পি.এম
ইউপি সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা জেলার সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্পে উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ১৩ ডিসেম্বর ) সকালে প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের শুভ উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার - মোঃ কামরুজ্জামান । তিনি গ্রাম আদালত প্রকল্প কার্যক্রমকে শক্তিশালী করার জন্য সকল ইউপি সদস্যদের প্রশিক্ষণ গ্রহন করে সঠিক ভাবে গ্রাম আদালত মামলা পরিচালনা জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গ্রাম আদালত মামলা শুনানি, নথিপত্র আপডেট, মামলার অগ্রগতি, উচ্চ আদালতে মামলার দ্রুত সময়ে নিষ্পত্তি ও বাস্তবায়নের তথ্য প্রতিমাসে যথাসময়ে উপজেলা পরিষদে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেন। রিসোর্স পার্সন হিসাবে সেশন পরিচালনা করেন সাভার উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা - জনাবা খালেদা আক্তার জাহান । তিনি সকল ইউপি সদস্যদের মুসলিম পারিবারিক আইন, হিন্দু আইন , ওয়ারিশন জমি জায়গা নিয়ে বিরোধ দেওয়ানী ও ফৌজদারি মামলা ছোট -ছোট প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন । এছাড়া প্রশিক্ষণ গ্রাম আদালতের সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ, জরিমানা আদায়, জরিমানা আদায়ের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশে গ্রামীণ অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভিগম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬১টি জেলার ৪৬৬টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে ২০২২-২০২৭ মেয়াদে দেশের সকল ইউনিয়ন পরিষদে (পাবর্ত্য অঞ্চলের একটি জেলা ব্যতিত) বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।প্রশিক্ষনের প্রথম দিনে সাভার উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায় সাভার ঢাকা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত