
পিরোজপুর অফিস :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ৩১ দফা শুধু দলীয় নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও গৌরাঙ্গ হালদার। মতবিনিময় সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তারেক রহমানের ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত